দৈনিক সংবাদ দিগন্ত

গণভোটের রায় বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারচট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব অবস্থান প্রত্যাখ্যান করেছে।তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে।

আরও  পড়ুন , বিচারহীনতা ও আইনের দুর্বল প্রয়োগে সমাজে অস্থিরতা : শফিকুর রহমান

সেমিনারে তিনি আরও বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিএনপির দেওয়া ভিন্নমতকে জনগণ গ্রহণ করেনি এবং গণভোটের মাধ্যমে তার স্পষ্ট রায় এসেছে।এ সময় তিনি বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করা হলে তা রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক সংকট তৈরি করতে পারে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক নেতাদের আরও গভীর জ্ঞান থাকা প্রয়োজন।প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব নয়।সেমিনারে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

বিষয় : গণভোট প্রত্যাখ্যান জুলাই সনদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৩ জুলাই ২০২৬

গণভোটের রায় বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

বিএনপি ‘জুলাই সনদের স্পিরিট’ অনুযায়ী নয়, নিজেদের মতো করে তা বাস্তবায়ন করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারচট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে সাংবিধানিক সংস্কার সংক্রান্ত যেসব বিষয়ে বিএনপি ভিন্নমত দিয়েছিল, গণভোটে জনগণ সেসব অবস্থান প্রত্যাখ্যান করেছে।তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে মত দিয়েছে।

আরও  পড়ুন , বিচারহীনতা ও আইনের দুর্বল প্রয়োগে সমাজে অস্থিরতা : শফিকুর রহমান

সেমিনারে তিনি আরও বলেন, জুলাই সনদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিএনপির দেওয়া ভিন্নমতকে জনগণ গ্রহণ করেনি এবং গণভোটের মাধ্যমে তার স্পষ্ট রায় এসেছে।এ সময় তিনি বলেন, জনগণের রায়কে অগ্রাহ্য করা হলে তা রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক সংকট তৈরি করতে পারে।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সংবিধান ও রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক নেতাদের আরও গভীর জ্ঞান থাকা প্রয়োজন।প্রধান অতিথির বক্তব্যে কর্নেল (অব.) অলি আহমদ বলেন, জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল না হলে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সম্ভব নয়।সেমিনারে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন , হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত