দৈনিক সংবাদ দিগন্ত

ঈদে জোড়া ছবি নিয়ে পূজা

ঈদে জোড়া ছবি নিয়ে পূজা
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি আসছে ঈদুল আজহায় জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। রোমান্টিক থেকে অ্যাকশন—দুই ভিন্ন ঘরানার চরিত্রে তাকে দেখা যাবে এবার।এর আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা ‘দম’ এখনো প্রেক্ষাগৃহে চলছে এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। এতে আফরান নিশোর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন তিনি।আসন্ন ঈদে পূজা চেরির দুটি সিনেমা মুক্তি পাচ্ছে—‘নাকফুলের কাব্য’ এবং ‘মাসুদ রানা’। দুটি সিনেমায় তার চরিত্র একেবারেই ভিন্ন ধাঁচের।

আরও পড়ুন , অন্য এক শাকিব

‘নাকফুলের কাব্য’ সিনেমাটি একটি রোমান্টিক গল্পনির্ভর চলচ্চিত্র। আলোক হাসানের পরিচালনায় এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে প্রেম, বিরহ ও সামাজিক বাধার গল্প ফুটে উঠেছে।অন্যদিকে ‘মাসুদ রানা’ সিনেমায় পূজা চেরিকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন লেডি হিসেবে। এই ছবিতে তিনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।পূজা চেরি বলেন, দুই ধরনের চরিত্রে কাজ করাটা তার জন্য নতুন অভিজ্ঞতা। দুটি সিনেমাই ভিন্ন স্বাদের, যা দর্শকদের জন্য ঈদে বাড়তি বিনোদন যোগ করবে।

বিষয় : সিনেমা চিত্রনায়িকা ঈদুল আজহা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৮ মে ২০২৬

ঈদে জোড়া ছবি নিয়ে পূজা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি আসছে ঈদুল আজহায় জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন। রোমান্টিক থেকে অ্যাকশন—দুই ভিন্ন ঘরানার চরিত্রে তাকে দেখা যাবে এবার।এর আগে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তার সিনেমা ‘দম’ এখনো প্রেক্ষাগৃহে চলছে এবং দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে। এতে আফরান নিশোর বিপরীতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেন তিনি।আসন্ন ঈদে পূজা চেরির দুটি সিনেমা মুক্তি পাচ্ছে—‘নাকফুলের কাব্য’ এবং ‘মাসুদ রানা’। দুটি সিনেমায় তার চরিত্র একেবারেই ভিন্ন ধাঁচের।

আরও পড়ুন , অন্য এক শাকিব

‘নাকফুলের কাব্য’ সিনেমাটি একটি রোমান্টিক গল্পনির্ভর চলচ্চিত্র। আলোক হাসানের পরিচালনায় এতে পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। সিনেমাটিতে প্রেম, বিরহ ও সামাজিক বাধার গল্প ফুটে উঠেছে।অন্যদিকে ‘মাসুদ রানা’ সিনেমায় পূজা চেরিকে দেখা যাবে সম্পূর্ণ অ্যাকশন লেডি হিসেবে। এই ছবিতে তিনি বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন, যা তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।পূজা চেরি বলেন, দুই ধরনের চরিত্রে কাজ করাটা তার জন্য নতুন অভিজ্ঞতা। দুটি সিনেমাই ভিন্ন স্বাদের, যা দর্শকদের জন্য ঈদে বাড়তি বিনোদন যোগ করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত