দৈনিক সংবাদ দিগন্ত

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চার প্রধান সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এ সতর্ক সংকেত জারি করা হয়েছে।মঙ্গলবার সকালে অধিদপ্তরের পরিচালক বরাবর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পরমাণু সংস্থা রোসাটম প্রধানের বৈঠক

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৈশাখের এই সময়ে কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির শঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে।ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ আরও কয়েকটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তর সাধারণ জনগণ ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুপুরের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিষয় : সংকেত বায়ুচাপ সমুদ্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৪ জুলাই ২০২৬

বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চার প্রধান সমুদ্র বন্দরে সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এ সতর্ক সংকেত জারি করা হয়েছে।মঙ্গলবার সকালে অধিদপ্তরের পরিচালক বরাবর আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন , প্রধানমন্ত্রীর সঙ্গে রুশ পরমাণু সংস্থা রোসাটম প্রধানের বৈঠক

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৈশাখের এই সময়ে কালবৈশাখী ঝড় স্বল্প সময়ের মধ্যে তীব্র আকার ধারণ করতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির শঙ্কাও রয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে।ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ আরও কয়েকটি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।আবহাওয়া অধিদপ্তর সাধারণ জনগণ ও নদীপথে চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুপুরের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত