দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

“৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে” যশোরে উন্নয়ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী

যশোরে উন্নয়ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসোমবার তিনি ঐতিহাসিক উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের জনশক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত এই খাল পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।তিনি জানান, এই প্রকল্পের ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে এবং খাদ্য উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে।খালের দুই পাড়ে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন , বিদ্যুৎ সংকট কাটার ইঙ্গিত, শিগগিরই উন্নতি হবে পরিস্থিতি : বিদ্যুৎমন্ত্রী

এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।মেয়েদের উচ্চশিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা এবং মেধাবীদের জন্য উপবৃত্তির কথাও জানান তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিঋণ মওকুফ, শিল্পকারখানা চালু এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।বক্তব্যের শেষে তিনি নতুন স্লোগান তুলে ধরেন—“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

বিষয় : কর্মসূচি উন্নয়ন প্রধানমন্ত্রী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে উন্নয়ন ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে Daily Songbad

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

“৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে” যশোরে উন্নয়ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের শার্শা উপজেলায় উন্নয়ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানসোমবার তিনি ঐতিহাসিক উলসী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।এ সময় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি দেশের জনশক্তিকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন অবহেলিত এই খাল পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।তিনি জানান, এই প্রকল্পের ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে এবং খাদ্য উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য হারে।খালের দুই পাড়ে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন , বিদ্যুৎ সংকট কাটার ইঙ্গিত, শিগগিরই উন্নতি হবে পরিস্থিতি : বিদ্যুৎমন্ত্রী

এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।মেয়েদের উচ্চশিক্ষা বিনামূল্যে করার পরিকল্পনা এবং মেধাবীদের জন্য উপবৃত্তির কথাও জানান তিনি।প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষিঋণ মওকুফ, শিল্পকারখানা চালু এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে।রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।বক্তব্যের শেষে তিনি নতুন স্লোগান তুলে ধরেন—“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত