দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

অপহরণের ২৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেপ্তার

রাজপথে নয়, কিবোর্ডে প্রতিবাদ ১২ দিনেই ১২ হাজার ঘুসের অভিযোগ

বক্তব্যের সুযোগ না পেয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

পুবাইলে নিজ ঘর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: আলোচনা সভা ও র‍্যালি

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের

রিকশা গ্যারেজের আড়ালে অস্ত্র কারখানা, পেনগান-পিস্তলসহ গ্রেফতার ২

মাজার বস্তি উচ্ছেদ অভিযানের পর ফুলেল শুভেচ্ছা ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি

অন্ধকারে পরীক্ষা: গঙ্গাচড়ায় বিদ্যুৎবিহীন এসএসসি, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে চরম ভোগান্তির মধ্যেই এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। গত শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টা থেকে বিদ্যুৎ না থাকায় রবিবারের পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা।

জানা যায়, বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী রাতভর পড়াশোনা করতে পারেনি। ফলে প্রস্তুতিতে ঘাটতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয় তারা। সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়েও স্বস্তি মেলেনি। কিছু কিছু কক্ষে পর্যাপ্ত আলোর অভাব থাকায় শিক্ষার্থীদের অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে হয়েছে। এর মধ্যে আকাশে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে অন্ধকার পরিস্থিতি আরও প্রকট হয়ে ওঠে।

আরও পড়ুন, পেশা নাকি অন্যায়ের বিরুদ্ধে কলমের যুদ্ধ?

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা গেছে, বিদ্যুৎ সংকট সত্ত্বেও নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়। তবে প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চাপ ও দুশ্চিন্তা ছিল স্পষ্ট। একই সঙ্গে অভিভাবকদের মধ্যেও বিরাজ করে উৎকণ্ঠা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ধনতোলা আর ইউ স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরাদহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ স্বাভাবিক থাকলেও কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আরও পড়ুন, শ্রীপুরে বিএনপি নেতার ওপর হামলা, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, হঠাৎ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং অনেকেই যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। এতে তাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফরহাদ হোসেন বলেন, শনিবার রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দ্রুত মেরামত, পোল পরিবর্তন, তার সংযোগ, ক্রস আর্ম ও ইনসুলেটর পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।” তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হবে।

বিষয় : পরীক্ষা শিক্ষার্থী গঙ্গাচড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

অন্ধকারে পরীক্ষা: গঙ্গাচড়ায় বিদ্যুৎবিহীন এসএসসি, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে চরম ভোগান্তির মধ্যেই এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। গত শনিবার (২৫ এপ্রিল) রাত ১২টা থেকে বিদ্যুৎ না থাকায় রবিবারের পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও উৎকণ্ঠা।

জানা যায়, বিদ্যুৎ না থাকায় অনেক পরীক্ষার্থী রাতভর পড়াশোনা করতে পারেনি। ফলে প্রস্তুতিতে ঘাটতি নিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য হয় তারা। সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়েও স্বস্তি মেলেনি। কিছু কিছু কক্ষে পর্যাপ্ত আলোর অভাব থাকায় শিক্ষার্থীদের অস্বস্তিকর পরিবেশে পরীক্ষা দিতে হয়েছে। এর মধ্যে আকাশে মেঘলা আবহাওয়া ও বৃষ্টির কারণে অন্ধকার পরিস্থিতি আরও প্রকট হয়ে ওঠে।

আরও পড়ুন, পেশা নাকি অন্যায়ের বিরুদ্ধে কলমের যুদ্ধ?

উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে জানা গেছে, বিদ্যুৎ সংকট সত্ত্বেও নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়। তবে প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চাপ ও দুশ্চিন্তা ছিল স্পষ্ট। একই সঙ্গে অভিভাবকদের মধ্যেও বিরাজ করে উৎকণ্ঠা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাজি দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ধনতোলা আর ইউ স্কুল অ্যান্ড কলেজ এবং ঠাকুরাদহ স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ স্বাভাবিক থাকলেও কিছু সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

আরও পড়ুন, শ্রীপুরে বিএনপি নেতার ওপর হামলা, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

পরীক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, হঠাৎ করে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটে এবং অনেকেই যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। এতে তাদের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফরহাদ হোসেন বলেন, শনিবার রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। দ্রুত মেরামত, পোল পরিবর্তন, তার সংযোগ, ক্রস আর্ম ও ইনসুলেটর পরিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।” তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত