দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কক্সবাজার খুরুশকুল নতুন ব্রীজে বাইকের ধাক্কায় এক জনের মৃত্যু

কক্সবাজার শহরের খুরুশকুল নতুন ব্রীজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোঃ আমিন পেঠান (৪৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন পেঠান খুরুশকুল ইউনিয়নের মনুপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক এবং নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন আমিন পেঠান। এ সময় খুরুশকুল নতুন ব্রীজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন, মিঠাপুকুরে আলপনা ফিলিং স্টেশনে জার্কিনে তেল বিক্রি বন্ধ, পুলিশের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরেছে

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছোট ছোট সন্তানদের নিয়ে এখন আমি কীভাবে বাঁচবো? সারাদিন কাজ করে সংসার চালাতেন তিনি। এখন আমাদের দেখার কেউ রইলো না।”

আরও পড়ুন, ​ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যা

নিহতের ভাতিজা বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। চাচা প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন।” এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা মোটরসাইকেল চালককে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিষয় : মৃত্যু মোটরসাইকেল কক্সবাজার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কক্সবাজার খুরুশকুল নতুন ব্রীজে বাইকের ধাক্কায় এক জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজার শহরের খুরুশকুল নতুন ব্রীজ এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোঃ আমিন পেঠান (৪৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিন পেঠান খুরুশকুল ইউনিয়নের মনুপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক এবং নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন আমিন পেঠান। এ সময় খুরুশকুল নতুন ব্রীজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন, মিঠাপুকুরে আলপনা ফিলিং স্টেশনে জার্কিনে তেল বিক্রি বন্ধ, পুলিশের হস্তক্ষেপে শৃঙ্খলা ফিরেছে

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বজনরা। সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছোট ছোট সন্তানদের নিয়ে এখন আমি কীভাবে বাঁচবো? সারাদিন কাজ করে সংসার চালাতেন তিনি। এখন আমাদের দেখার কেউ রইলো না।”

আরও পড়ুন, ​ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থী নাহিদাকে গলা কেটে হত্যা

নিহতের ভাতিজা বলেন, “বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। চাচা প্রতিদিনের মতো হেঁটে বাড়ি ফিরছিলেন।” এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা মোটরসাইকেল চালককে আটক করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত