দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সংসদের সিদ্ধান্তে পুরাতন ডিলার বাতিল করে নতুন নিয়োগ: প্রধানমন্ত্রী

নতুন নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার

জাতীয় সংসদে রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ঘিরে নতুন নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার।রেশন ও সার বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।বুধবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন চিফ হুইপ নুরুল ইসলামতিনি বলেন, বর্তমান ডিলারশিপ ব্যবস্থায় কিছু অসাধু ডিলার সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থে পুরোনো ডিলারশিপ বাতিল করে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আরো পড়ুন , ওষুধ সংকটে বিপর্যস্ত এনসিডি কর্নার: ১২ লাখ রোগী ঝুঁকিতে, কমছে চিকিৎসা সেবা

সংসদে বিষয়টি উত্থাপনের পর অধিকাংশ সদস্য সমর্থন জানান বলে জানা যায়।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করেন এবং প্রক্রিয়াগতভাবে আলোচনা পরিচালনা করেন।পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের সামগ্রিক মতামত ইতিবাচক হলে সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, অনিয়ম রোধ ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিলারশিপ পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রেশন ও কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

বিষয় : সিদ্ধান্ত ডিলার সংকট সৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সংসদের সিদ্ধান্তে পুরাতন ডিলার বাতিল করে নতুন নিয়োগ: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় সংসদে রেশনিং ও সার বিতরণ ব্যবস্থায় অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ ঘিরে নতুন নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার।রেশন ও সার বিতরণ ব্যবস্থায় দীর্ঘদিনের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।বুধবার অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন চিফ হুইপ নুরুল ইসলামতিনি বলেন, বর্তমান ডিলারশিপ ব্যবস্থায় কিছু অসাধু ডিলার সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। কৃষক ও সাধারণ ভোক্তাদের স্বার্থে পুরোনো ডিলারশিপ বাতিল করে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

আরো পড়ুন , ওষুধ সংকটে বিপর্যস্ত এনসিডি কর্নার: ১২ লাখ রোগী ঝুঁকিতে, কমছে চিকিৎসা সেবা

সংসদে বিষয়টি উত্থাপনের পর অধিকাংশ সদস্য সমর্থন জানান বলে জানা যায়।এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করেন এবং প্রক্রিয়াগতভাবে আলোচনা পরিচালনা করেন।পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংসদের সামগ্রিক মতামত ইতিবাচক হলে সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, অনিয়ম রোধ ও সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ডিলারশিপ পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে।বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রেশন ও কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত