দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আজই চূড়ান্ত হচ্ছে নতুন পরিবহন ভাড়া

আজই চূড়ান্ত হচ্ছে নতুন পরিবহন ভাড়া
আজই চূড়ান্ত হচ্ছে নতুন পরিবহন ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঘিরে দেশের পরিবহন খাতে অস্থিরতা বাড়ছে। বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রশ্নে সরকার ও পরিবহন মালিকদের মধ্যে চলছে আলোচনা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, এখনো কোনো ভাড়া নির্ধারণ হয়নি, তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। ডিজেলের দাম হঠাৎ করে লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন , জাতীয় স্বার্থে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের ঊর্ধ্বগতির প্রভাব, যার ফলে আমদানিকৃত যন্ত্রাংশের দাম বেড়ে গেছে।তাদের মতে, এই দ্বিমুখী চাপ পরিবহন খাতকে টেকসইভাবে পরিচালনা করা কঠিন করে তুলছে। ফলে ভাড়া সমন্বয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করছেন তারা।পরিবহন নেতারা সরকারের কাছে দ্রুত বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে একদিকে খাতটি সচল থাকে, অন্যদিকে সাধারণ যাত্রীর ওপর অতিরিক্ত চাপ না পড়ে।এদিকে যাত্রীরা শঙ্কায় রয়েছেন সম্ভাব্য ভাড়া বৃদ্ধির বিষয়ে। নতুন ভাড়া নির্ধারণ হলে তা দৈনন্দিন জীবনে ব্যয়ের চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।

বিষয় : চূড়ান্ত জ্বালানি তেল পরিবহন ভাড়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

আজই চূড়ান্ত হচ্ছে নতুন পরিবহন ভাড়া

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঘিরে দেশের পরিবহন খাতে অস্থিরতা বাড়ছে। বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রশ্নে সরকার ও পরিবহন মালিকদের মধ্যে চলছে আলোচনা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, এখনো কোনো ভাড়া নির্ধারণ হয়নি, তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায়।পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। ডিজেলের দাম হঠাৎ করে লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

আরো পড়ুন , জাতীয় স্বার্থে বিরোধীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী

এর সঙ্গে যুক্ত হয়েছে ডলারের ঊর্ধ্বগতির প্রভাব, যার ফলে আমদানিকৃত যন্ত্রাংশের দাম বেড়ে গেছে।তাদের মতে, এই দ্বিমুখী চাপ পরিবহন খাতকে টেকসইভাবে পরিচালনা করা কঠিন করে তুলছে। ফলে ভাড়া সমন্বয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করছেন তারা।পরিবহন নেতারা সরকারের কাছে দ্রুত বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে একদিকে খাতটি সচল থাকে, অন্যদিকে সাধারণ যাত্রীর ওপর অতিরিক্ত চাপ না পড়ে।এদিকে যাত্রীরা শঙ্কায় রয়েছেন সম্ভাব্য ভাড়া বৃদ্ধির বিষয়ে। নতুন ভাড়া নির্ধারণ হলে তা দৈনন্দিন জীবনে ব্যয়ের চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত