দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ জয়ের আলোচনায় পাকিস্তান

বিশ্বকাপ জয়ের আলোচনায় পাকিস্তান
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকেই শিরোপার দৌড়

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকেই শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, হট ফেভারিটদের এই তালিকায় রাখা উচিত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকেও।গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে সুপার এইটে ওঠেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সালমান আলী আগারের নেতৃত্বাধীন দল আগামীকাল সুপার এইট পর্বে মুখোমুখি হবে ইংল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আশার বার্তা দিলেন দেশের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

আরো পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয়

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার বলেন, 'পাকিস্তান দল সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। কোচ ও অধিনায়ক যদি সঠিক পরিকল্পনা ও দৃঢ় সিদ্ধান্ত নেন, তাহলে এই দল বিশ্বকাপ জেতার মতো শক্তি রাখে।'সাবেক অধিনায়ক আফ্রিদি সামা টিভি-এর জনপ্রিয় টক শো জোর কা জোর এ আরও মন্তব্য করেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নির্বাচনের বিষয়ে। তিনি বলেন, 'আবহাওয়া খারাপ থাকলে সাধারণত বোলিংকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কোচ কিছুটা বিভ্রান্ত মনে হয়েছে। ফখর জামান থাকলে পারফরম্যান্সে বড় পার্থক্য আসে, এটা অস্বীকার করার উপায় নেই।'

বিষয় : বিশ্বকাপ টি-টোয়েন্টি পাকিস্তান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপ জয়ের আলোচনায় পাকিস্তান

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকেই শিরোপার দৌড়ে এগিয়ে রয়েছে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, হট ফেভারিটদের এই তালিকায় রাখা উচিত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকেও।গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে সুপার এইটে ওঠেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সালমান আলী আগারের নেতৃত্বাধীন দল আগামীকাল সুপার এইট পর্বে মুখোমুখি হবে ইংল্যান্ডের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আশার বার্তা দিলেন দেশের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

আরো পড়ুন , টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড জয়

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার বলেন, 'পাকিস্তান দল সব দিক থেকেই ভারসাম্যপূর্ণ। কোচ ও অধিনায়ক যদি সঠিক পরিকল্পনা ও দৃঢ় সিদ্ধান্ত নেন, তাহলে এই দল বিশ্বকাপ জেতার মতো শক্তি রাখে।'সাবেক অধিনায়ক আফ্রিদি সামা টিভি-এর জনপ্রিয় টক শো জোর কা জোর এ আরও মন্তব্য করেন নিউজিল্যান্ডের বিপক্ষে দলের নির্বাচনের বিষয়ে। তিনি বলেন, 'আবহাওয়া খারাপ থাকলে সাধারণত বোলিংকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কোচ কিছুটা বিভ্রান্ত মনে হয়েছে। ফখর জামান থাকলে পারফরম্যান্সে বড় পার্থক্য আসে, এটা অস্বীকার করার উপায় নেই।'

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত