দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল তারকা রিশাদ

বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল তারকা রিশাদ
বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। 

আরো পড়ুন , গোল উৎসবে উল্লসিত ম্যানসিটি প্রতিপক্ষকে হারাল

তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন। শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’ 

বিষয় : ক্রিকেট ম্যাচ উইকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাংলাদেশ ক্রিকেটে উজ্জ্বল তারকা রিশাদ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেন। সবশেষ ম্যাচে চার ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তিনি। তার দল হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে। গত মাসে রিশাদ পার্থ স্করচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়েছিলেন ৩৩ রান দিয়ে। বিপিএলে না খেলে বিবিএলে গিয়ে রিশাদ যে ভালো করেছেন, তার পারফরম্যান্সই সেকথা বলছে।এদিকে বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী। 

আরো পড়ুন , গোল উৎসবে উল্লসিত ম্যানসিটি প্রতিপক্ষকে হারাল

তিনি রিশাদকে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার বলে মনে করেন। শনিবার সিলেট টাইটান্সের হয়ে সংবাদ সম্মেলনে আসা মঈন বলেন, ‘আমি মনে করি, বিগ ব্যাশে খেলার সঠিক সিদ্ধান্ত নিয়েছে রিশাদ। সেখানে সে আরও বেশি শিখবে।’রিশাদের বিগ ব্যাশে হোবার্টের হয়ে খেলে শেখাটা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, জানালেন মঈন আলী। তিনি বলেন, ‘সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। কারণ সে লেগ-স্পিনার, তরুণ, প্রতিভাবান।’ 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত