দেবীশক্তির বন্দনা, অসুরবধ এবং অশুভ শক্তির বিনাশের প্রত্যয়ে আজ পালিত হবে শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। কুমারী পূজা, সন্ধিপূজা ও অষ্টমীর বিশেষ পূজার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানী ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে এ উপলক্ষে থাকবে বিশেষ ধর্মীয় আয়োজন।তিথির কারণে এবার দুদিনব্যাপী মহাসপ্তমী পালিত হয়েছে। পঞ্জিকা অনুযায়ী, আজ ভোর ৫টা ৩০ মিনিটে অষ্টমী পূজা শুরু হওয়ার কথা। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে কুমারী পূজা। প্রতিবছরের মতো এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুমারী পূজা।কুমারী পূজায় একটি কুমারী কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে আরাধনা করা হয়। পূজার শুরুতে মন্ত্রপাঠ ও প্রার্থনার মাধ্যমে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীর পূজা করেন পুরোহিত ও ভক্তরা। দুর্গাপূজার অন্যতম আকর্ষণীয় আয়োজন এই কুমারী পূজা। দেবী পুরাণেও কুমারী পূজার উল্লেখ রয়েছে।
আরও পড়ুন, দুর্গাপূজায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান স্পিকারের
শাস্ত্রীয় বিধান অনুযায়ী, নির্দিষ্ট বৈশিষ্ট্যের অবিবাহিত কন্যাকে কুমারী হিসেবে পূজার রীতি প্রচলিত। এ পূজার মধ্য দিয়ে নারীর শক্তি, পবিত্রতা ও মাতৃরূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কুমারী পূজা শেষে বিভিন্ন মণ্ডপে অনুষ্ঠিত হবে সন্ধিপূজা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ।পূজার পরবর্তী সূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে নবমী পূজা অনুষ্ঠিত হবে। বুধবার দশমী পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের পর দেবী নৌকায় গমন করবেন।এ বছর রাজধানী ঢাকায় ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার ৮৫১টি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে মহাষ্টমী উদ্যাপনের প্রস্তুতি নিয়েছেন ভক্তরা।
বিষয় : দুর্গোৎস কুমারী পূজা দেবীশক্তি

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন