বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে (সিভি) মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের সচিব মো. সাইদুর রহমান খান।দুদক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২০ মার্চ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। এর একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। অন্য মামলাটি সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগসংক্রান্ত।দুদকের অভিযোগ অনুযায়ী, ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য ২০২৩ সালে জমা দেওয়া সিভিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ‘অনারারি স্পেশালিস্ট/এক্সপার্ট’ হিসেবে কাজ করার তথ্য উল্লেখ করেন সায়মা ওয়াজেদ। দুদকের দাবি, ওই তথ্য সঠিক ছিল না এবং তা নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব ফেলেছিল।
আরও পড়ুন, হেমন্তের শুরুতেই শীতের আভাস, কমতে পারে রাতের তাপমাত্রা
তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি এবং সূচনা ফাউন্ডেশনের দায়িত্ব পালনের সময় তিনি নিজের পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে এমন কিছু তথ্য সিভিতে উল্লেখ করেন, যার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।দুদকের এজাহারে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা কিংবা শিক্ষা ম্যানুয়াল তৈরি ও পর্যালোচনার কাজে অংশগ্রহণের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সায়মা ওয়াজেদ সিভিতে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকার দাবি করেন। এসব তথ্যের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অভিযোগও তদন্তে উঠে এসেছে।এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।দুদক জানিয়েছে, তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। তবে চার্জশিট দাখিল ও আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ার বিষয়টি পৃথক আইনি ধাপ। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী হিসেবে বিবেচনা করা যায় না।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন