দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংবাদিকতার অঙ্গীকারে আজকের বসুন্ধরার ২১ বছর, সোনারগাঁয়ে উদ্‌যাপন

সাংবাদিকতার অঙ্গীকারে আজকের বসুন্ধরার ২১ বছর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং জনস্বার্থে সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন সাংবাদিক ও অতিথিরা।শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফারুকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মাসুদ পারভেজ রুবেল। অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনা করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সোনারগাঁ উপজেলা প্রতিনিধি মাজেদ ভূঁইয়া।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদপত্রের ২১ বছরের পথচলা শুধু সময়ের হিসাব নয়; বরং পাঠকের আস্থা অর্জন, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। সত্য ও নিরপেক্ষ তথ্য প্রকাশ, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও  পড়ুন, সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২১

সভাপতির বক্তব্যে ফারুকুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও সংশ্লিষ্ট সবাইকে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামীতেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। গণমাধ্যমকে সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বর হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।প্রধান অতিথি মো. মাসুদ পারভেজ রুবেল পত্রিকাটির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন সরকার, শাহাদাৎ এইচ. চৌধুরী, জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বিশেষ প্রতিনিধি পীর মোহাম্মদ, মিঠু আহমেদ, রাকিব রেজা, আব্দুল কাইয়ুম নাহিদ, নির্মল কুমার শাহা এবং নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট ইমন বণিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।আলোচনা শেষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার দীর্ঘ পথচলা, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

বিষয় : আজকের বসুন্ধরার উদ্‌যাপন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সাংবাদিকতার অঙ্গীকারে আজকের বসুন্ধরার ২১ বছর, সোনারগাঁয়ে উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x