বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আগামী ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন ব্রিটিশ-বাংলাদেশি এই তরুণী। খেলোয়াড় হিসেবে তাঁর মূল ভূমিকা রেইডার।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনিসা খান বলেন, তাঁকে ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে তিনি ভারতে যাচ্ছেন বলেও জানান।কাবাডির পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিতি রয়েছে আনিসার। তিনি ‘বোম্বে পিৎসা’ নামের একটি পিৎজা প্রতিষ্ঠানের মালিক। তাঁর বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। পারিবারিক ব্যবসায়িক অভিজ্ঞতার পাশাপাশি নিজের উদ্যোগেও পরিচিতি গড়ে তুলেছেন আনিসা।
আরও পড়ুন, নিউজিল্যান্ড সিরিজে ভারতের দল ঘোষণা, নেতৃত্বে গিল ও আইয়ার
যুক্তরাজ্যে আনিসা খান আলোচনায় আসেন ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশ নিয়ে। ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন তিনি। এ প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণ ব্যবসায়ী মহলে তাঁকে পরিচিত করে তোলে।খেলাধুলা ও ব্যবসা দুই ক্ষেত্রেই তাঁর অংশগ্রহণ তরুণ প্রজন্মের জন্য আগ্রহের বিষয় হয়ে উঠেছে। এবার আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী।১৪ দেশের অংশগ্রহণে আয়োজিত কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশ নেবে। আগামী ২৩ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিতব্য এ আসরে বিভিন্ন দেশের নারী ও পুরুষ কাবাডি খেলোয়াড়দের অংশগ্রহণ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন