দৈনিক সংবাদ দিগন্ত

শেষ বল পর্যন্ত লড়াই, তবু শিরোপা জিততে পারল না বাংলাদেশ

শিরোপা জিততে পারল না বাংলাদেশ

শেষ পর্যন্ত লড়াই করেও শিরোপা জিততে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনালে রানার্সআপ হয়েছে সাদিয়া ইসলামের দল।শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের মেয়েদের।১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহের ও আচেনা জান্নাত কোনো রান না করেই সাজঘরে ফেরেন। শিরিনা খাতুনের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। এতে চাপে পড়ে যায় বাংলাদেশ।তবে চতুর্থ উইকেটে নিশিতা আক্তার নিশিকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তাঁর দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি সাদিয়া আক্তারের ঝোড়ো ইনিংসে জয়ের আশা জাগে বাংলাদেশের শিবিরে। 

আরও  পড়ুন, সংঘাতের প্রভাবে পিছিয়ে গেল রোনালদোর ম্যাচ

কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ৩৫ বলের ইনিংসে তিনি হাঁকান তিনটি চার ও একটি ছক্কা। সাদিয়া আক্তার ২২ বলে করেন ৩৫ রান। নিশিতা আক্তার নিশিও যোগ করেন ৩৫ রান। এ ছাড়া ফারজানা ১১, বিবি আয়েশা ৩ ও জান্নাতুল ফেরদৌস ৪ রান করেন।এর আগে শ্রীলঙ্কার ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। তাঁর ব্যাট থেকে আসে ৬৪ রান। উমায়াঙ্গানা পেইরিস করেন ২৮ রান। বালাসুলিয়া ২৩, উপেক্ষা ২২, সেওমিনি ১৫ ও মেথসারা ১ রান করেন। শাসিনি গিমানি কোনো রান করতে পারেননি।শেষ পর্যন্ত ৪ রানের জয় নিয়ে শিরোপা উদ্‌যাপন করে শ্রীলঙ্কা। পরাজিত হলেও ফাইনালে বাংলাদেশের মেয়েদের লড়াকু পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।

বিষয় : শিরোপা নারী ক্রিকেট নারী ক্রিকেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শেষ বল পর্যন্ত লড়াই, তবু শিরোপা জিততে পারল না বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x