দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ডিও প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।ফারজানা শারমিন বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন—এটাই সরকারের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

আরও  পড়ুন, দুদকের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সিয়ামের সাজা ঘোষণা

তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করতে দলটি চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।প্রতিমন্ত্রীর বক্তব্যে পূজার উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। উৎসব চলাকালে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : দুর্গাপূজা কঠোর ব্যবস্থা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ডিও প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।ফারজানা শারমিন বলেন, পূজা সারা বাংলাদেশের উৎসব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন—এটাই সরকারের প্রত্যাশা। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার কাজ করছে।

আরও  পড়ুন, দুদকের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা সিয়ামের সাজা ঘোষণা

তিনি আরও বলেন, অতীতে বিএনপি সরকারে না থাকলেও পূজার উৎসব সবার জন্য আনন্দময় করতে দলটি চেষ্টা করেছে। এবারও সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দলেরও পরিকল্পনা রয়েছে।প্রতিমন্ত্রীর বক্তব্যে পূজার উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। উৎসব চলাকালে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি।এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x