দৈনিক সংবাদ দিগন্ত

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।শোকবার্তায় তারেক রহমান বলেন, আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ এবং জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক। গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল আস্থা ছিল। বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আরও  পড়ুন, প্রিপেইড মিটারে রিচার্জে ০.৫ শতাংশ রিবেট দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে আব্দুল হাইয়ের দৃঢ় অবস্থান এবং রাজনৈতিক অবদান বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারিয়েছে। এ মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি।উল্লেখ্য, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

বিষয় : মৃত্যু গভীর শোক আব্দুল হাইয়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x