দৈনিক সংবাদ দিগন্ত

জার্মানিতে রোবট দিয়ে কিশোরীর শ্লীলতাহানি, তদন্তে পুলিশ

জার্মানিতে কিশোরীর শ্লীলতাহানি

জার্মানির কোলোন শহরে একটি রোবট ব্যবহার করে ১৬ বছর বয়সী এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর রোবটটি জব্দ করার পাশাপাশি দুই সন্দেহভাজনের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার মধ্যরাতে কোলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্ট ফুডের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রায় ১২০ সেন্টিমিটার উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট পেছন থেকে এসে কিশোরীটির শ্লীলতাহানি করে বলে অভিযোগ করা হয়েছে। এতে ভয় পেয়ে কিশোরীটি চিৎকার করে দ্রুত সরে যায়। রোবটটির মুখে ছিল কালো গোঁফ, গলায় সোনালি চেইন এবং গায়ে সাদা ভেস্ট। অস্বাভাবিক সাজসজ্জার এই রোবটটি কীভাবে কিশোরীটির কাছে পৌঁছেছিল এবং কীভাবে এর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী কর্তৃপক্ষ। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সহযোগীকে শনাক্ত করা হয়। 

আরোও পড়ুন,চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কবার্তা

ধারণা করা হচ্ছে, ওই দুই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি সরাসরি সম্প্রচার করছিলেন। পরে একটি গাড়ির পেছন থেকে রোবটটি উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে দুই সন্দেহভাজনের মোবাইল ফোন জব্দ করা হয়, যাতে ঘটনার ভিডিও বা সংশ্লিষ্ট কোনো তথ্য রয়েছে কি না, তা পরীক্ষা করা যায়। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, রোবটটি স্বয়ংক্রিয়ভাবে চলছিল, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে দূর থেকে বা অন্য কোনো উপায়ে এর গতিবিধি নিয়ন্ত্রণ করছিলেন। পাশাপাশি ঘটনার পেছনে দুই তরুণের উদ্দেশ্য কী ছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিবৃতির নিচে করা কিছু মন্তব্যের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, কিছু মন্তব্য গ্রহণযোগ্য সীমা অতিক্রম করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এ ঘটনা। বিশেষ করে রোবট বা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে কারও ব্যক্তিগত পরিসর লঙ্ঘন কিংবা হয়রানির অভিযোগ উঠলে তার দায় কার ওপর বর্তাবে, তা নিয়ে তদন্ত ও আইনি পদক্ষেপের গুরুত্ব সামনে এসেছে।

বিষয় : পুলিশ কিশোরী জার্মানি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জার্মানিতে রোবট দিয়ে কিশোরীর শ্লীলতাহানি, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x