ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি’র সদস্যরা। বুধবার দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে,
আরও পড়ুন, সাংবাদিক আমিরুজ্জামান বাবুর বোনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
মহেশপুর ৫৮ বিজিবি’র বাগাডাঙ্গা ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তের পলিহাটি গ্রামের রফিকের মেহগুনি বাগানের ভিতর থেকে তাদেরকে আটক করা গয়। আটকদের মধ্যে ২ জন পুরুষ, ২ নারী ও ৪ জন শিশু রয়েছে। বিজিবি আরও জানায়, আটকদেরকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইমরান আলম বলেন, আটক শিশু ও নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। প্রাপ্তবয়স্ক পুরুষকে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন