দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লামা উপজেলা নির্বাহী অফিসার (প্রশাসক) ড. মোঃ মঈন উদ্দিন এর ১ বছর ৮ মাসের সফল কর্মকাল শেষে তাঁকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে

লামা উপজেলা নির্বাহী অফিসার

লামা উপজেলা নির্বাহী অফিসার (প্রশাসক) ড. মোঃ মঈন উদ্দিন এর ১ বছর ৮ মাসের সফল কর্মকাল শেষে তাঁকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। লামায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন লামা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​মঙ্গলবার রোববার ১১ অক্টোবর লামা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা সভায় বক্তারা ইউএনও-এর ১ বছর ৮ মাসের অর্জিত নানা সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কাজের প্রশংসা করেন। ​অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে তুলে ধরেন যে, ১ বছর ৮ মাস লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন লামা উপজেলা প্রমাসক, পৌর প্রশাসক, এসিল্যান্ড ও ইউপি প্রশাসকের দায়িত্ব পালনকালে তিনি লামার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সংস্কৃতি, আইন-শৃঙ্খলা রক্ষা, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, সামাজিক উন্নয়ন এবং দুস্থ-অসহায় মানুষের সেবা, রক্তদান কর্মসূচিসহ অসাধারণ অবদান রেখেছেন। মাঠপর্যায়ে অত্যন্ত সুশাসন প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সর্বদা গঠনমূলক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বক্তারা তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

আরও পড়ুন,গংগাচড়ায় দৈনিক সংবাদ দিগন্তের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

লামা প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লামা তথ্য অফিসার রাসেদুল হক রাশেদ, লামা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, যুগ্ন সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৈয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ বেলাল আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাশেম, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। লামা প্রেসক্লাবের সহ-সভাপতি তানফিজুর রহমান এর সঞ্চালনায় অন্যান্য সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন, হাফেজ মোঃ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে লামা উপজেলায় কর্মরত মুলধারার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “ইউএনও মোঃ মঈন উদ্দিন এর বিদায় আমাদের জন্য কষ্টদায়ক হলেও তাঁর সততা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা লামাবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।” ​বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে লামার সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে স্থানীয় সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “লামায় আমার ১ বছর ৮ মাসের কর্মজীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ ও স্মরণীয়। স্থানীয় সাংবাদিকরা যেভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনিক কাজের ভুলত্রুটি শুধরে দেওয়া ও উপজেলার উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। লামাবাসীর ভালোবাসা আমি আজীবন হৃদয়ে ধারণ করব।” ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে লামা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়। ​প্রসঙ্গত: লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনকে ব্রাহ্মন বাড়িয়- আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করেছেন প্রশাসন।

বিষয় : লামা উপজেলা কর্মকাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

লামা উপজেলা নির্বাহী অফিসার (প্রশাসক) ড. মোঃ মঈন উদ্দিন এর ১ বছর ৮ মাসের সফল কর্মকাল শেষে তাঁকে এক আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x