দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

বন্ধ চিনিকল চালুর দাবি আমির হামজার, সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ

বন্ধ চিনিকল চালুর দাবি আমির হামজার

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি কোনো অর্থ আত্মসাৎ কিংবা দুর্নীতি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সময়ে দায়িত্ব পালন করা অন্য সংসদ সদস্যদেরও দুর্নীতিমুক্ত থাকার নিশ্চয়তা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশের বন্ধ চিনিকলগুলো চালু করে স্থানীয় উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমানোর দাবি জানিয়েছেন এই সংসদ সদস্য। সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে নিজের বিবেক ও সজ্ঞানে তিনি দাবি করছেন, সরকারি অর্থের এক টাকাও দুর্নীতি করেননি। তাঁর পাশে থাকা অন্য সংসদ সদস্যরাও একই নিশ্চয়তা দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। আমির হামজা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৬৮ জন সংসদ সদস্যের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য আসবে। 

আরও পড়ুন,মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

তবে বাকি ২১২ জন সংসদ সদস্য দুর্নীতি করেননি এমন নিশ্চয়তা দিতে পারলে তাঁরা রাজনীতি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন তিনি। দেশের চিনি উৎপাদন ও আমদানিনির্ভরতা নিয়েও কথা বলেন কুষ্টিয়া-৩ আসনের এই সংসদ সদস্য। তাঁর দাবি, বাংলাদেশে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। কিন্তু রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোতে উৎপাদন কম হওয়ায় চাহিদার বড় একটি অংশ পূরণ করতে বিদেশ থেকে চিনি আমদানি করতে হচ্ছে। তিনি বলেন, দেশের বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু করা গেলে স্থানীয়ভাবে চিনির উৎপাদন বাড়ানো সম্ভব। এতে একদিকে বিদেশের ওপর নির্ভরতা কমবে, অন্যদিকে চিনির বাজারে সিন্ডিকেটের প্রভাব নিয়ন্ত্রণেও সহায়ক হবে। আমির হামজা বলেন, দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে চিনির উৎপাদন বাড়াতে হবে। তাঁর ভাষ্য, চিনিকলগুলোর অধীনে প্রায় ৭২০ বিঘা জমি পড়ে রয়েছে। এত সম্পদ থাকার পরও কেন বিদেশ থেকে চিনি আমদানি করতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। এদিকে সার, বীজ, জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। এসব সমস্যা সমাধানে সরকারের যথেষ্ট মনোযোগ নেই বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে বলেও সরকারের সমালোচনা করেন আমির হামজা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১১ অক্টোবর ২০২৬

বন্ধ চিনিকল চালুর দাবি আমির হামজার, সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x