দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ বিএনপির

দুর্গাপূজা

আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিএনপি। কোনো মহল যাতে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে দলটি। স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

আরও পড়ুন,নতুন লোগো-ওয়েবসাইট উন্মোচন করল জাগপা, সম্মেলন ২ জানুয়ারি

পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৈঠকে মূল আলোচনার বিষয় ছিল আসন্ন দুর্গাপূজা কীভাবে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা যায়। দেশের গণতান্ত্রিক সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে একটি মহল অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। এসব বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে, বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নজরদারি বাড়ানোর তাগিদ দেওয়া হয়। ব্যাংকিং খাত ও প্রবাসী আয়ের প্রবাহে গতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন নেতারা।

বিষয় : বিএনপি নিরাপত্তা উপদেষ্টা দুর্গাপূজা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ১১ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশ বিএনপির

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x