দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ অক্টোবর ২০২৬

কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ১ হাজার ৭০০ মিটার অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস

সোনারগাঁয়ে বর্জ্যের বিনিময়ে গাছ উপহার, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

রায়পুরাতে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি  মাহবুব আলী খান – এর জানাযার নামাজ সম্পন্ন

সাতক্ষীরায় প্রীতিভোজের আয়োজনে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ

ইমাম রেজার মৃত্যুর ঘটনায় ইয়াহিয়া ও ছোটন খন্দকারকে জড়ানোর অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা ও কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ

থেমে নেই চৌদ্দ জামতলার কথিত মাদক সম্রাজ্ঞী মুন্নি'র মরণনেশা ইয়াবার বাজার

রং-তুলির শেষ আঁচড়ে সেজে উঠছে প্রতিমা, দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ কালিগঞ্জে

দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ কালিগঞ্জে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। উপজেলার ৫৫টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। কোথাও চলছে রং-তুলির শেষ আঁচড়, কোথাও নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ, আবার কোথাও চলছে আলোকসজ্জা ও মণ্ডপ সাজানোর কাজ। পূজার দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজক ও প্রতিমাশিল্পীদের ব্যস্ততা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিগঞ্জের শহর ও গ্রামাঞ্চলে এখন সাজ সাজ রব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেবী দুর্গার আগমনকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছেন ভক্তরা। এবারের পূজায় উপজেলার ৫৫টি মণ্ডপের মধ্যে ৫৪টি সার্বজনীন এবং কুশুলিয়া ইউনিয়নের রথখোলায় একটি ব্যক্তিগত মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ১৭ ও ১৮ অক্টোবর যথাক্রমে মহাসপ্তমী ও মহাষ্টমী, ১৯ অক্টোবর মহানবমী এবং ২০ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে—এমন তথ্য আয়োজকদের দেওয়া সূচিতে উল্লেখ রয়েছে।  রবিবার (১১ অক্টোবর ' ২৬) সকালে উপজেলার বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ করে এখন শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা। খড়, কাদা-মাটি ও অন্যান্য উপকরণ দিয়ে প্রতিমার কাঠামো নির্মাণের পর চলছে রং করা এবং অলংকরণের কাজ।

আরও পড়ুন,চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

 একই সঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্যরা মণ্ডপের তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও দর্শনার্থীদের চলাচলের ব্যবস্থা প্রস্তুত করছেন। উপজেলা সদরের বাজারগ্রাম সার্বজনীন পূজামণ্ডপের প্রতিমাশিল্পী অসিত কুমার সরকার ও পরিতোষ সরকার সংবাদ দিগন্তকে জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রতিমা তৈরির কাজে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা করছেন তাঁরা। অসিত কুমার সরকার সংবাদ দিগন্তকে বলেন, ছোটবেলায় বাবার হাত ধরে কাদা-মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেখা। সেই কাজই এখন তাঁর পেশা। প্রতিমা তৈরি অত্যন্ত ধৈর্য, দক্ষতা ও মনোযোগের বিষয়। সামান্য ভুল হলে অনেক সময় নতুন করে কাজ করতে হয়। একটি মণ্ডপের প্রতিমা তৈরিতে নকশা ও কাজের ধরন অনুযায়ী তিন থেকে চার মাস পর্যন্ত সময় লাগে। তবে এই পেশায় আর্থিক সংকটের কথাও তুলে ধরেন শিল্পীরা। তাঁদের ভাষ্য, উপকরণ ও মালামালের দাম বাড়লেও চুক্তিভিত্তিক পারিশ্রমিকের তুলনায় ব্যয় বেড়েছে। ফলে কাজ শেষে প্রত্যাশিত আয় থাকে না। অনেকেই পেশা পরিবর্তন করেছেন। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই তাঁরা এখনো প্রতিমা তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। এবার কালিগঞ্জের আমিয়ান পূজামণ্ডপে বিশেষ নকশায় প্রতিমা নির্মাণ ও রেলসদৃশ তোরণ তৈরি করা হয়েছে। ককশিট ও সোল দিয়ে প্রতিমা সাজানোর উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। ব্যতিক্রমী এ আয়োজন দর্শনার্থীদের আকৃষ্ট করবে বলে আশা করছেন তাঁরা। মণ্ডপের সভাপতি রঞ্জিত কুমার সরকার সংবাদ দিগন্তকে বলেন, প্রতিমা তৈরির উপকরণ ও কারিগরদের মজুরি বেড়ে যাওয়ায় এবার পূজার সামগ্রিক ব্যয় বেড়েছে। সরকারি সহায়তা হিসেবে ৬০০ কেজি চাল দেওয়ার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রঞ্জিত সরকার ও অসিত সেন, সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ এবং কোষাধ্যক্ষ বরুণ কুমার ঘোষ সংবাদ দিগন্তকে জানান, উপজেলার ৫৫টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে তাঁরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

 দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ও পুলিশ কাজ করছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, দর্শনার্থীদের জন্য নারী ও পুরুষের পৃথক প্রবেশপথের ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার, ভিডিপি ও স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন হোসেন সংবাদ দিগন্তকে জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরা আরও সংবাদ দিগন্তকে জানান, উঠতি বয়সী তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো প্রতিরোধে নজরদারি থাকবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতেও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কালিগঞ্জে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রত্যাশা স্থানীয়দের।

বিষয় : কালিগঞ্জ দুর্গাপূজা প্রতিমা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রং-তুলির শেষ আঁচড়ে সেজে উঠছে প্রতিমা, দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ কালিগঞ্জে

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x