আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে বরিশালের হিজলা উপজেলায় এক বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপি। হিজলা উপজেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ ইলিয়াস সিকদার। ধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান বলেন, "শারদীয় দুর্গাপূজা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে অত্যন্ত শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য সরকার সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে।"
আরও পড়ুন,ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে মাঠে জেলা প্রশাসন
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এবং যথাযথ গুরুত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার কঠোর নির্দেশ দেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান তিনি। সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, টহল জোরদার এবং আনসার ও পুলিশ মোতায়েনের বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ এ সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সোলায়মান হোসেন। দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব দেওয়ান মনির হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন। এছাড়াও সভায় হিজলা উপজেলার সনাতন ধর্মাবলম্বী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। সনাতন ধর্মের নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং প্রশাসনের অংশীদারিত্বমূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন
বিষয় : আইনশৃঙ্খলা দুর্গাপূজা শারদীয়

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন