পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনেরও নির্দেশ দিয়েছেন তিনি।বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভা।সভায় পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন প্রয়োগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।তিনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
আরও পড়ুন, অবাধ-সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে ইসি প্রস্তুত: সিইসি
সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।এ ছাড়া মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।পলিথিন-প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের বাস্তবায়ন আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।
বিষয় : আইনশৃঙ্খলা পলিথিন-প্লাস্টিক পরিবেশদূষণ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন