ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলার উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু । প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীএসব কথা বলেন। মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী ইতোমধ্যে সাজাপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার দলের আরও অনেক নেতাকর্মীও ভারতে অবস্থান করছেন। তাদের ফেরত আনার বিষয়ে ভারত সরকারের সাথে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। শামা ওবায়েদ বলেন, ভারতের সাথে বিদ্যমান প্রত্যাবর্তন চুক্তির আওতায় বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের যোগাযোগ রয়েছে। ভারত সরকার এটিকে আইনগত বিষয় হিসেবে উল্লেখ করেছে এবং দেশটির বিচার বিভাগ বিষয়টি দেখছে। মন্ত্রী আরও বলেন কেউ কোথায় বসে কী বলছে, সেটি বাংলাদেশ সরকারের কাছে বিবেচ্য বিষয় নয়। তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি।
আরও পড়ুন, ডেঙ্গু ঠেকাতে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যখনই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এবং কারাগারে যেতে হবে।’ সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সাংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর-৩ আসনের সাংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবং সংরক্ষিত আসনের এমপি হেলেন জেরিন খান বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার। মকা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কোনো আন্তর্জাতিক জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের স্বার্থ ও জনগণের উপকার বিবেচনা করেই ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। মানব পাচার প্রসঙ্গে তিনি বলেন, মাদারীপুরসহ দেশের ১৪টি জেলায় এ সমস্যা প্রতিরোধে কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক দালাল চক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান মন্ত্রী। এ বিষয়ে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে একটি কমিটি গঠন করে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ ফজলে এলাহী, জেসমিন আক্তার বানু, উপ-পরিচালক স্হানীয় সরকার শাখা, মাদারীপুর

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন