দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত এক আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পাঁচশত (৫০০) গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী মোসাঃ হোসনে আরা (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার বাসন থানার নলজানী এলাকার (এলজিইডি ভবনের পেছনে, কাঁচারী পুকুর পাড়) বাসিন্দা। তার পিতা মৃত আহাদ আলী, মাতা মৃত গোলাপজান এবং স্বামী মৃত নূর ইসলাম।

আরও  পড়ুন, ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়ায় গ্রেফতার আশুলিয়া থানার ২ হত্যা মামলার আসামি

এছাড়া ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আলম হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ছালোরা গ্রামের আব্বাস আলী ও রোকেয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের নাওজোড় হোসেন মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।একই অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : গ্রেফতার মাদক মামলা গাঁজাসহ মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে মাদক মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহারভুক্ত এক আসামীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় পাঁচশত (৫০০) গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামী মোসাঃ হোসনে আরা (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার বাসন থানার নলজানী এলাকার (এলজিইডি ভবনের পেছনে, কাঁচারী পুকুর পাড়) বাসিন্দা। তার পিতা মৃত আহাদ আলী, মাতা মৃত গোলাপজান এবং স্বামী মৃত নূর ইসলাম।

আরও  পড়ুন, ভারতে পালিয়ে যাওয়ার সময় আখাউড়ায় গ্রেফতার আশুলিয়া থানার ২ হত্যা মামলার আসামি

এছাড়া ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় আলম হোসেন (২৬)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার ছালোরা গ্রামের আব্বাস আলী ও রোকেয়া বেগমের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের নাওজোড় হোসেন মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।একই অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোট তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত