ব্যক্তিগত জীবন, প্রেম ও দাম্পত্য নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। একাধিক সম্পর্ক ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও কম শুনতে হয়নি তাকে। এবার নিজের জীবনের সেই কঠিন সময় এবং মানসিক বিপর্যয় নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, সম্পর্কের আঘাতে একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তাও মাথায় এসেছিল তার।স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন শ্রাবন্তী।অভিনেত্রী জানান, প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বারবার আঘাত পাওয়ার পর একসময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। এমনকি অনেকবার সবকিছু শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছে।তবে পরক্ষণেই নিজেকেই প্রশ্ন করতেন—একটি ভুল সিদ্ধান্ত কিংবা একজন ভুল মানুষের কারণে কেন নিজের জীবন শেষ করবেন?
আরও পড়ুন, বিয়ের গুঞ্জনে বিরক্ত পূজা, ভক্তদের দিলেন সতর্কবার্তা
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।২০০৩ সালে অল্প বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি ছেলে রয়েছে—অভিমন্যু, যাকে আদর করে ঝিনুক নামে ডাকা হয়।প্রথম বিয়ের বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণ ব্রিজের সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী এবং তাকে বিয়ে করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় এক বছরের মধ্যেই তাদের দাম্পত্যের ইতি ঘটে।এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন অভিনেত্রী। শুরুতে ব্যক্তিগত বিষয়টি আড়ালেই রেখেছিলেন তারা। তবে কয়েক মাস পর থেকেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। একপর্যায়ে আলাদাভাবে বসবাস শুরু করেন দুজন।পরে বিষয়টি গড়ায় আইনি লড়াইয়ে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৫ সালের এপ্রিলে রোশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।
বিষয় : অভিনেত্রী মুখ খুললেন একাধিক সম্পর্ক

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন