দেশজুড়ে সার সংকটে আমন ধানের চাষ ঝুঁকিতে পড়েছে—এমন দাবি করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি কৃষকদের হাতে পর্যাপ্ত সার পৌঁছে দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ করেন।বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, তীব্র সার সংকটের কারণে সারা দেশে আমন ধান চাষ চরম ঝুঁকিতে পড়েছে। একইসঙ্গে মৌসুমি সবজিসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।তার অভিযোগ, সরকারের অব্যবস্থাপনার কারণে প্রান্তিক কৃষকরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। এতে কৃষকদের বাড়তি ভোগান্তির পাশাপাশি কোথাও কোথাও তারা সড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হচ্ছেন।গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে গোলাম পরওয়ার আরও দাবি করেন, দেশের বিভিন্ন এলাকায় বেশি দামে সার বিক্রির ঘটনা ঘটছে। অনুমোদিত ডিলারের দোকানে সার না মিললেও খোলা বাজারে বেশি দামে সার বিক্রির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন, জামায়াত থেকে বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে বিতর্ক
বিবৃতিতে বলা হয়, রাজশাহী, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকায় পর্যাপ্ত সার সরবরাহের দাবিতে কৃষকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন। কোথাও সারের গোডাউন থেকে লুটপাট এবং কৃষি বিভাগের মাঠকর্মীকে অবরুদ্ধ করার মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন জামায়াতের এই নেতা।এসব ঘটনাকে সার সংকটের তীব্রতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।গোলাম পরওয়ার অভিযোগ করেন, কোথাও কোথাও সরকারদলীয় সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। তার দাবি, এ ধরনের সিন্ডিকেটের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে।কৃষকদের হয়রানি বন্ধ, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং আমনসহ কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিষয় : সার সংকট উদ্বেগ প্রকাশ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন