দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন বাড়াতে জাপানি ফাউন্ডেশনগুলোর সহযোগিতা চাইল বাংলাদেশ

জাপানি ফাউন্ডেশনগুলোর সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে বৈঠক করেন সফররত জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়।বৈঠকে জানানো হয়, বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা এবং আশ্রয়সহ জরুরি কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আরও  পড়ুন, এক উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট, জানাল ইসি

এ অবস্থায় রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরে চলমান মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়।জবাবে রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিষয় : অর্থায়ন জাপানি ফাউন্ডেশন রোহিঙ্গা সংকটে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন বাড়াতে জাপানি ফাউন্ডেশনগুলোর সহযোগিতা চাইল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক অর্থায়ন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।সোমবার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এম ইকবাল হোসেইনের সঙ্গে বৈঠক করেন সফররত জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।বৈঠকে কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক অর্থায়ন সংকট নিয়ে আলোচনা হয়।বৈঠকে জানানো হয়, বৈদেশিক মানবিক সহায়তা ও অর্থায়ন কমে যাওয়ায় রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন, সুরক্ষা এবং আশ্রয়সহ জরুরি কার্যক্রম অব্যাহত রাখা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

আরও  পড়ুন, এক উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট, জানাল ইসি

এ অবস্থায় রোহিঙ্গাদের মৌলিক মানবিক প্রয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অংশীদারদের পর্যাপ্ত ও দীর্ঘমেয়াদি অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।বিশেষ করে কক্সবাজার ও ভাসানচরে চলমান মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানানো হয়।বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হিসেবে দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।এ লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার জন্য জাপানি প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানানো হয়।জবাবে রোহিঙ্গাদের জন্য চলমান কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বিত ও কার্যকর অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত