দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে আযাদের আপিল নিয়ে আদেশ হচ্ছে না আজ

অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদ

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার আদেশ হচ্ছে না।সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের সময় পিছিয়ে যাচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আযাদের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট শুনানি শেষে আদালত এ দিন ঠিক করেন।

আরও  পড়ুন, বাড়ছে ‘ঝাক্কি’র দৌরাত্ম্য, কম খরচে মাদকে ঝুঁকছে তরুণরা

সেদিন আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আবেদনে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রাখার আবেদন জানান।পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় এটিই ছিল প্রথম রায়।এখন আপিল বিভাগ তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।

বিষয় : আপিল মানবতাবিরোধী অপরাধে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে আযাদের আপিল নিয়ে আদেশ হচ্ছে না আজ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের করা আপিল শুনানির জন্য গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আজ সোমবার আদেশ হচ্ছে না।সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অন্য একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় আবুল কালাম আযাদের আপিলের বিষয়ে আদেশের সময় পিছিয়ে যাচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আযাদের আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক।এর আগে এ বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছিলেন আপিল বিভাগ। গত ৩১ আগস্ট শুনানি শেষে আদালত এ দিন ঠিক করেন।

আরও  পড়ুন, বাড়ছে ‘ঝাক্কি’র দৌরাত্ম্য, কম খরচে মাদকে ঝুঁকছে তরুণরা

সেদিন আদালতে আবুল কালাম আযাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।এর আগে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় করা আবেদনে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাজা স্থগিত রাখার আবেদন জানান।পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো মামলায় এটিই ছিল প্রথম রায়।এখন আপিল বিভাগ তার করা আপিল শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে মামলাটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত