ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা জিতে নিয়েছেন ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট। এর আগে ২০২৫ সালে নিজ দেশের মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর এবার বিশ্ব আসরে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।ফ্যাশন ও মডেলিং জগতে সফল জোহেইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক ও সমাজকর্মী। সৌন্দর্যের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এই সুন্দরী এবার বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করে অর্জন করলেন সেরার মুকুট।শনিবার এক জমকালো অনুষ্ঠানে গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি নতুন বিজয়ীর মাথায় নীল মুকুট পরিয়ে দেন।মিস ওয়ার্ল্ডের মুকুট জয়ের পর এখন আন্তর্জাতিক পর্যায়ে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেবেন জোহেইরি মোলা। একই সঙ্গে বিশ্বজুড়ে ‘বিউটি উইথ আ পারপাস’
আড়ও পড়ুন,সালমান শাহ ছিলেন অনন্য স্টাইল আইকন
বা সৌন্দর্যের মাধ্যমে মানবকল্যাণের প্রচারাভিযানের প্রতিনিধিত্ব করবেন তিনি।প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস। দ্বিতীয় রানারআপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।জোহেইরি মোলার এই জয় ডোমিনিকান রিপাবলিকের জন্যও বিশেষ অর্জন। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে বিশ্বমঞ্চে নতুন পরিচয় তৈরি করলেন এই ডোমিনিকান সুন্দরী।
বিষয় : মিস ওয়ার্ল্ডে জোহেইরি মোলার

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন