ঢাকা জেলার সাভার পৌরসভার ডগরমোড়া দোতলা মসজিদ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন আগামী সাভার পৌরসভা নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী এডভোকেট তানজিনা আফরিন।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগুনে সর্বস্ব হারানো ৬টি পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা হিসেবে এক বস্তা করে চাল বিতরণ করেন ।এছাড়াও সাভার পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম নগদ ৩০হাজার টাকা অনুদান প্রদান করেন ।স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুয়েকদিন আগে ডগরমোড়া দোতলা মসজিদ সংলগ্ন একটি সেমিপাকা টিনশেড বাড়িতে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে । মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাড়ির ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । এতে পরিবারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং খোলা আকাশের নিচে এসে দাঁড়ায় ।
আরও পড়ুন, সাভার থানা জিয়া পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন হাজী মনিরুল হক
খাদ্য সামগ্রী বিতরণকালে এডভোকেট তানজিনা আফরিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "অগ্নিকাণ্ডের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক । বিপদের এই মুহূর্তে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব । সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে । কারণ মানুষ মানুষের জন্য " ।সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মেহেদী হাসান মাসুম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজীব আহমেদ রুবেল,ডগরমোড়া সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সমাজের বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন ।
বিষয় : ক্ষতিগ্রস্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন