প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে গঠিত সংসদীয় ককাসের আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিতকে।শনিবার ঢাকায় সাইটসেভার্স, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন—বারডোর যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চপর্যায়ের পরামর্শ সভায় তাকে আহ্বায়ক করা হয়।‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক সংসদীয় ককাস গঠন’ শীর্ষক এ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি এবং জামায়াতে ইসলামীর মহিলা শাখার সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী এমপিকে সহ-আহ্বায়ক করা হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা।এতে প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, এনজিও, আন্তর্জাতিক এনজিও, শিক্ষাঙ্গন ও গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।
আড়ও পড়ুন,ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি
আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, নীতিনির্ধারণে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং সংসদীয় পর্যায়ে কার্যকরভাবে বিষয়গুলো তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।সংলাপে সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর চিফ অব পার্টি আমিনুল এহসান এবং বারডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বক্তব্য দেন।তারা বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক সংসদীয় ককাস প্রতিষ্ঠা এবং এ বিষয়ে সরকারের পাশাপাশি সব অংশীজনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।একই সঙ্গে ককাসকে কার্যকর ও টেকসই করতে পরবর্তী পদক্ষেপগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বিষয় : আহ্বায়ক প্রতিবন্ধী অধিকার

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন