দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাত দিন পর ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ

সাত দিন পর ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ
সাত দিন পর ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা সাত দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরে হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে ধীরে ধীরে কমতে থাকে কাপ্তাই হ্রদের পানি। 

আড়ও পড়ুন,সরিষাবাড়ীতে সীরাত প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ

ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেলে আবারও দৃশ্যমান হয় পুরো সেতুটি।পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় সেতুর পাটাতন থেকে পানি সরে গেছে। পর্যটকদের চলাচলের উপযোগী করতে শুক্রবার সেতুটি ঘষামাজা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।এরপর শনিবার দুপুর থেকে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ফলে দীর্ঘ সাত দিন পর আবারও রাঙামাটির ঝুলন্ত সেতুর নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাচ্ছেন পর্যটকরা।প্রকৃতি ও পাহাড়ের অপরূপ সৌন্দর্যের সঙ্গে কাপ্তাই হ্রদের জলরাশি—সব মিলিয়ে রাঙামাটির এই ঝুলন্ত সেতু বরাবরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটি।

বিষয় : প্রবেশ পর্যটক ঝুলন্ত ঝুলন্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাত দিন পর ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা সাত দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার দুপুর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় সেতুটি।এর আগে গত শনিবার কাপ্তাই হ্রদে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।পরে হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়। এতে ধীরে ধীরে কমতে থাকে কাপ্তাই হ্রদের পানি। 

আড়ও পড়ুন,সরিষাবাড়ীতে সীরাত প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ

ছয় দিন পর শুক্রবার ঝুলন্ত সেতুর পাটাতন থেকে পানি নেমে গেলে আবারও দৃশ্যমান হয় পুরো সেতুটি।পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, হ্রদের পানি কিছুটা কমে যাওয়ায় সেতুর পাটাতন থেকে পানি সরে গেছে। পর্যটকদের চলাচলের উপযোগী করতে শুক্রবার সেতুটি ঘষামাজা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়েছে।এরপর শনিবার দুপুর থেকে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ফলে দীর্ঘ সাত দিন পর আবারও রাঙামাটির ঝুলন্ত সেতুর নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ পাচ্ছেন পর্যটকরা।প্রকৃতি ও পাহাড়ের অপরূপ সৌন্দর্যের সঙ্গে কাপ্তাই হ্রদের জলরাশি—সব মিলিয়ে রাঙামাটির এই ঝুলন্ত সেতু বরাবরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠবে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত