দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিহতদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে ওই কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানা গেছে।লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।তিনি আরও জানান, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।এদিকে, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত করছেন।নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে একই কক্ষে তিনজনের মৃত্যু হলো—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিষয় : অর্ধগলিত লাশ নবজাতক তালাবদ্ধ ঘর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিহতদের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।শনিবার ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা একটি ভাড়া বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে ওই কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত পুরুষের গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানা গেছে।লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের ঠিকানা ও পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।তিনি আরও জানান, তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু হয়েছে।এদিকে, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য ও আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত করছেন।নিহতদের পরিচয়, মৃত্যুর কারণ এবং কীভাবে একই কক্ষে তিনজনের মৃত্যু হলো—এসব বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত