দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে সকাল ৭টায় সেখানে সমাবেশ করে জোটটি।গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা করার কথা রয়েছে। 

আরও  পড়ুন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।পরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।এর আগে গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে লং মার্চ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথে লং মার্চ হওয়ার কথা রয়েছে। সবশেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

বিষয় : ঢাকা-চট্টগ্রাম লং মার্চ ছয় দফা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে সকাল ৭টায় সেখানে সমাবেশ করে জোটটি।গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।জোটের দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে পথসভা করার কথা রয়েছে। 

আরও  পড়ুন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

এর মধ্যে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে।পরে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।এর আগে গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে লং মার্চ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে রেলপথে লং মার্চ হওয়ার কথা রয়েছে। সবশেষে ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জোটটি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত