কুষ্টিয়া শহরের একটি পার্কে কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এক নারী ও যুবক একসঙ্গে বিষপান করেছেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে দুজনই চিকিৎসাধীন রয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার রেইনউইক পার্ক ও বাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ধুবাইল গ্রামের এনামের মেয়ে নুরুন্নাহারের সঙ্গে একই উপজেলার কুরিপোল গ্রামের শাকিলের কথিত প্রেমের সম্পর্ক ছিল। দুজনই বিবাহিত বলে জানা গেছে।স্থানীয় সূত্রের দাবি, তাদের সম্পর্ক নিয়ে দুই পরিবারে আপত্তি ও অশান্তি চলছিল। বৃহস্পতিবার সকালে দুজন একসঙ্গে রেইনউইক পার্ক এলাকায় যান। পরে বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। বিষয়টি আশপাশের মানুষের নজরে এলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় গাজীপুরে যুবক গ্রেপ্তার
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে তারা ঘাস মারা বিষজাতীয় কোনো পদার্থ পান করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী ধরনের বিষ পান করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, দুজনই বিবাহিত এবং তাদের বাড়ি মিরপুর উপজেলায়। প্রাথমিকভাবে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।উল্লেখ্য, নারীটির স্বামী প্রবাসে রয়েছেন। অন্যদিকে শাকিলের স্ত্রী ও একটি সন্তান রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তবে ঘটনার প্রকৃত কারণ, বিষপানের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না—এসব বিষয় এখনো তদন্তাধীন।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন