রংপুরের গঙ্গাচড়ায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গঙ্গাচড়া ডাকবাংলো মাঠে জড়ো হতে থাকেন।পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য মিছিল। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
আরও পড়ুন, গাজীপুরে ব্যবসায়ীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ
মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলেও জানান তারা।অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে গঙ্গাচড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন