ব্রাহ্মণবাড়িয়া শহরে পৃথক অভিযান চালিয়ে দুটি ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করে রাখার দায়ে প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়।গত কাল বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় অভিযান দুটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে অনুমোদনহীন ।
আরও পড়ুন, সাহসিকতার স্বীকৃতি: ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ফায়ার কর্মকর্তা কটিয়াদীরের লেলিন
ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় দুটি ফার্মেসিতে প্রয়োজনীয় লাইসেন্স নবায়ন না থাকার পাশাপাশি ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখা অবস্থায় পাওয়া যায়।পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বলেন, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ এবং সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিষয় : জরিমানা ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন