দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সকাল থেকে হাজী মাজার বস্তির বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিআরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। পরে সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা।বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।আন্দোলনে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে শত শত পরিবার বাসস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

আরও  পড়ুন, গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, অতিষ্ঠ নগরবাসী

বিক্ষোভকারীরা বলেন, প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাঁরা প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে সাধারণ মানুষকে উচ্ছেদ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তাঁদের দাবি, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে আগের বসবাসের স্থানে থাকার সুযোগ দিতে হবে। পাশাপাশি উচ্ছেদ হওয়া প্রতিটি পরিবারের জন্য দ্রুত নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সমাবেশের পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।এদিকে হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও দীর্ঘ সময়ের যানজট কাটতে কিছুটা সময় লাগে।

বিষয় : মহাসড়ক বস্তি উচ্ছেদ যানজটে ভোগান্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।সকাল থেকে হাজী মাজার বস্তির বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিআরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নেয়। পরে সেখানে প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা।বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।আন্দোলনে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এতে শত শত পরিবার বাসস্থান হারিয়ে মানবেতর জীবনযাপন করছে।

আরও  পড়ুন, গাজীপুরে মহাসড়কে অটোরিকশার দৌরাত্ম্য, অতিষ্ঠ নগরবাসী

বিক্ষোভকারীরা বলেন, প্রকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাঁরা প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে সাধারণ মানুষকে উচ্ছেদ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তাঁদের দাবি, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে আগের বসবাসের স্থানে থাকার সুযোগ দিতে হবে। পাশাপাশি উচ্ছেদ হওয়া প্রতিটি পরিবারের জন্য দ্রুত নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে হবে।প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সমাবেশের পর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।এদিকে হঠাৎ মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও দীর্ঘ সময়ের যানজট কাটতে কিছুটা সময় লাগে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত