দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে সরকার। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার।এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভা নতুন বেতন কাঠামো অনুমোদন করে।নতুন পে স্কেলে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছেন নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা। ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হচ্ছে ২০ হাজার টাকা। অর্থাৎ বেতন বাড়ছে ১৪২ শতাংশ। আর প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১ লাখ ৫৬ হাজার টাকা।নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হলেও পুরো বর্ধিত বেসিক একসঙ্গে পাবেন না চাকরিজীবীরা। চলতি ২০২৬-২৭ অর্থবছরেই তিন ধাপে নতুন বেসিক বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন, ঘুষ ও অনুপস্থিতির অভিযোগে পুলিশের ৭ কর্মকর্তা চাকরিচ্যুত
১০ম থেকে ২০তম গ্রেডে বাড়তি বেসিকের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং বাকি ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে। আর প্রথম থেকে নবম গ্রেডে বাড়তি অংশের ৪০ শতাংশ প্রথম ধাপে এবং ৩০ শতাংশ করে পরের দুই ধাপে যোগ হবে।ফলে ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেসিক তিন ধাপে বেড়ে চূড়ান্তভাবে ২০ হাজার টাকা হবে। আর প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে ধাপে ধাপে বেসিক দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার টাকা।তবে নতুন বেসিকের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা একসঙ্গে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ পুরো নতুন বেসিক কার্যকর হওয়ার পরও ভাতার পূর্ণ সুবিধা পেতে সময় লাগবে।নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। এতে সরকারি কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে প্রায় ৩৩ লাখ মানুষ সুবিধার আওতায় আসবেন।
বিষয় : পে স্কেল তিন ধাপ দীর্ঘ অপেক্ষা

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন