দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, বছরে প্রাণ গেল ১২ জনের

মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, বছরে প্রাণ গেল ১২ জনের

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে এবং চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১,৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।‎বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন এসব তথ্য জানান।‎হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার আব্দুল ছাত্তারের ছেলে কুদ্দুছ (৩৫)। অপরজন ময়মনসিংহ সদর এলাকার আব্দুল বারেকের ছেলে সাজ্জাত হোসেন (৪০)।

‎আরও পড়ুন, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও ডা. রাসেল আহমেদ

‎এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৩১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন।চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন।‎হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।‎রোগীর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতালে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বিষয় : মেডিকেল দুজনের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, বছরে প্রাণ গেল ১২ জনের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে হাসপাতালটিতে ডেঙ্গু রোগীর চাপও বাড়ছে এবং চলতি বছরে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১,৫৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।‎বুধবার (২ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পার্সন ডা. মো. সেলিম উদ্দিন এসব তথ্য জানান।‎হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী এলাকার আব্দুল ছাত্তারের ছেলে কুদ্দুছ (৩৫)। অপরজন ময়মনসিংহ সদর এলাকার আব্দুল বারেকের ছেলে সাজ্জাত হোসেন (৪০)।

‎আরও পড়ুন, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ইউএইচএফপিও ডা. রাসেল আহমেদ

‎এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৩১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১১১ জন।চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২৭ জন নারী ও ১৫ জন শিশু রয়েছেন।‎হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১২ জনের মৃত্যু হয়েছে।‎রোগীর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হাসপাতালে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত