দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ২-৩ দফা তাপপ্রবাহ, ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।তাপমাত্রা বেশি থাকায় সেপ্টেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আরও  পড়ুন, অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

এদিকে চলতি মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে।এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।অর্থাৎ সেপ্টেম্বরজুড়ে একদিকে কম বৃষ্টির প্রবণতা, অন্যদিকে বাড়তি তাপমাত্রা ও সাগরে লঘুচাপের সম্ভাবনা—সব মিলিয়ে মিশ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিষয় : তাপপ্রবাহ দীর্ঘমেয়াদি ভারি বৃষ্টি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ২-৩ দফা তাপপ্রবাহ, ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের এই পূর্বাভাস দেওয়া হয়।পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।তাপমাত্রা বেশি থাকায় সেপ্টেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আরও  পড়ুন, অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

এদিকে চলতি মাসে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সেপ্টেম্বর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে।এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে।অর্থাৎ সেপ্টেম্বরজুড়ে একদিকে কম বৃষ্টির প্রবণতা, অন্যদিকে বাড়তি তাপমাত্রা ও সাগরে লঘুচাপের সম্ভাবনা—সব মিলিয়ে মিশ্র আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত