দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা।মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছরের কিশোর রাজু।বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে তার মা লাকি আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজুর দাদি বুলি বেগম।পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, রিকশা গ্যারেজের আড়ালে অস্ত্র কারখানা, পেনগান-পিস্তলসহ গ্রেফতার ২

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব।বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তাইব। বিরতি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া শেষে তাইবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।পরপর দুটি ঘটনায় জামালপুরে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও ঝুঁকিপূর্ণভাবে থাকা বিদ্যুতের তার নিয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্ন।

বিষয় : বিদ্যুৎস্পৃষ্ট পৃথক দুর্ঘটনা তিনজনের মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তিনজনের

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধা।মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।দেওয়ানগঞ্জ উপজেলা সদরের পুরোনো রেললাইন এলাকায় নিজ বাড়িতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ১৪ বছরের কিশোর রাজু।বিদ্যুতের তারে আটকে থাকা ছেলেকে উদ্ধারের চেষ্টা করলে তার মা লাকি আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজুর দাদি বুলি বেগম।পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজু ও তার মা লাকি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বুলি বেগমকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন, রিকশা গ্যারেজের আড়ালে অস্ত্র কারখানা, পেনগান-পিস্তলসহ গ্রেফতার ২

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।অন্যদিকে, মেলান্দহ উপজেলার মালঞ্চ আমেনা দাখিল মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জুনায়েদ হাসান তাইব।বিরতির সময় শ্রেণিকক্ষে বই রেখে বাইরে খেলতে যায় তাইব। বিরতি শেষে বই আনতে শ্রেণিকক্ষে ফেরার পথে ভবনের ছাদের কাছে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া শেষে তাইবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।পরপর দুটি ঘটনায় জামালপুরে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ও ঝুঁকিপূর্ণভাবে থাকা বিদ্যুতের তার নিয়ে উঠেছে নিরাপত্তার প্রশ্ন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x