দেশের দ্রুত বর্ধনশীল কসমেটিকস, স্কিনকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।আগামী ৩ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হবে তিন দিনব্যাপী এই প্রদর্শনী। চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।বাংলাদেশের পাশাপাশি কোরিয়া, থাইল্যান্ড, ভারতসহ ১৬টি দেশের খ্যাতনামা কসমেটিকস ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রদর্শনীতে অংশ নেবেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল। পাশাপাশি থাকছে লাইভ ডেমোনস্ট্রেশন, বিউটি কনসালটেশন, স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি আলোচনা
আরও পড়ুন.পাটশিল্প বাঁচাতে কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহারের দাবি
এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ।আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, বাংলাদেশের কসমেটিকস, স্কিনকেয়ার, ফ্র্যাগরেন্স ও পার্সোনাল কেয়ার খাত এখন সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে।তার মতে, এবারের প্রদর্শনীতে শুধু পণ্য প্রদর্শন নয়, ব্যবসায়িক নেটওয়ার্কিং ও বিনিয়োগের সুযোগও তৈরি হবে।আয়োজকদের প্রত্যাশা, আন্তর্জাতিক অংশগ্রহণের ফলে বাংলাদেশের সম্ভাবনাময় কসমেটিকস ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের সুযোগ তৈরি হবে।তিন দিনের এই আয়োজনের মধ্য দিয়ে দেশীয় উদ্যোক্তারা যেমন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ পাবেন, তেমনি ভোক্তারাও বিভিন্ন দেশের কসমেটিকস, হাইজিন ও পার্সোনাল কেয়ার পণ্য সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন