দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লংমার্চ ঘিরে সিএমপির সঙ্গে জামায়াতের মতবিনিময়

চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে ঘিরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর জামায়াতের নেতারা।সোমবার সিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।বৈঠকে জামায়াত নেতারা জানান, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে চান তারা। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

আরও পড়ুন.বিএনপি আমলে ফের সিন্ডিকেট সক্রিয় হওয়ার অভিযোগ আসিফের

এ সময় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।বৈঠকে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।পুলিশের পক্ষ থেকে সিএমপি কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত নেতারা জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন সিএমপি কমিশনার।সব মিলিয়ে ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

বিষয় : মতবিনিময় সিএমপির জামায়াতের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লংমার্চ ঘিরে সিএমপির সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে ঘিরে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় করেছেন মহানগর জামায়াতের নেতারা।সোমবার সিএমপি কমিশনারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।বৈঠকে জামায়াত নেতারা জানান, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে চান তারা। কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তারা।

আরও পড়ুন.বিএনপি আমলে ফের সিন্ডিকেট সক্রিয় হওয়ার অভিযোগ আসিফের

এ সময় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।বৈঠকে চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন।পুলিশের পক্ষ থেকে সিএমপি কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।পরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াত নেতারা জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন সিএমপি কমিশনার।সব মিলিয়ে ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত