দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রংপুরের চার খুন : চার খুনের আসামিদের ডোপ টেস্ট নেগেটিভ, মাদক সেবনের প্রমাণ নেই

রংপুরের চার খুন চার খুনের আসামিদের ডোপ টেস্ট নেগেটিভ

রংপুরের আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ পরীক্ষায় তাদের শরীরে মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে হত্যাকাণ্ডের আগে আসামিরা ইয়াবা সেবন করেছিলেন—পুলিশের প্রাথমিক দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী ডোপ টেস্টের ফল নেগেটিভ আসার তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের দাবি ছিল, ইয়াবা সেবন করতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এরপর চারজনকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে।তবে ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব না পাওয়ায় পুলিশের সেই বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধের ইউরিন বা প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরে ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে দুজনের ক্ষেত্রেই মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও  পড়ুন, টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান

গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।পরে পুলিশ জানায়, তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।তবে এখন ডোপ টেস্ট নেগেটিভ আসায় তদন্তে নতুন প্রশ্ন সামনে এসেছে। যদিও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শুধু ডোপ টেস্টের ফল দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।ঘটনাস্থলের আলামত, আসামিদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য, ফরেনসিক তথ্যসহ পারিপার্শ্বিক সব বিষয় বিবেচনা করেই তদন্ত এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।ফলে রংপুরের বহুল আলোচিত চার খুনের প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যে কী ছিল—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের দিকে তাকিয়ে আছে সবাই।

বিষয় : চার খুন টেস্ট নেগেটিভ প্রমাণ নেই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

রংপুরের চার খুন : চার খুনের আসামিদের ডোপ টেস্ট নেগেটিভ, মাদক সেবনের প্রমাণ নেই

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের আলোচিত চার খুনের মামলায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ পরীক্ষায় তাদের শরীরে মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে হত্যাকাণ্ডের আগে আসামিরা ইয়াবা সেবন করেছিলেন—পুলিশের প্রাথমিক দাবিকে ঘিরে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী ডোপ টেস্টের ফল নেগেটিভ আসার তথ্য নিশ্চিত করেছেন।পুলিশের দাবি ছিল, ইয়াবা সেবন করতে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাওয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। এরপর চারজনকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে আসে।তবে ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব না পাওয়ায় পুলিশের সেই বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।রংপুর মেডিকেল কলেজের টেকনোলজিস্ট মোহাম্মদ আশরাফ জানান, রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে সিদ্ধার্থ ও মুগ্ধের ইউরিন বা প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়। পরে ল্যাবরেটরিতে পরীক্ষা শেষে দুজনের ক্ষেত্রেই মাদক সেবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও  পড়ুন, টঙ্গীর হাজির মাজার বস্তিতে রাজউকের বড় উচ্ছেদ অভিযান

গত ২২ আগস্ট রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।পরে পুলিশ জানায়, তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।তবে এখন ডোপ টেস্ট নেগেটিভ আসায় তদন্তে নতুন প্রশ্ন সামনে এসেছে। যদিও তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, শুধু ডোপ টেস্টের ফল দিয়ে হত্যাকাণ্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।ঘটনাস্থলের আলামত, আসামিদের জবানবন্দি, সাক্ষীদের বক্তব্য, ফরেনসিক তথ্যসহ পারিপার্শ্বিক সব বিষয় বিবেচনা করেই তদন্ত এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।ফলে রংপুরের বহুল আলোচিত চার খুনের প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যে কী ছিল—এখন সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের দিকে তাকিয়ে আছে সবাই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত