দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চোরাচালান-মাদকপাচার ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি এবং বিজিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

আরও  পড়ুন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাল খুলছে সুন্দরবন, প্রস্তুত জেলে-বনজীবীরা

সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানানো হয়।রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানান তিনি।বিজিবির সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : কার্যকর সীমান্ত হত্যা -মাদকপাচার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চোরাচালান-মাদকপাচার ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে রাষ্ট্রপতির নির্দেশ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে সীমান্ত পরিস্থিতি এবং বিজিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি।

আরও  পড়ুন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাল খুলছে সুন্দরবন, প্রস্তুত জেলে-বনজীবীরা

সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বিজিবিতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানানো হয়।রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার বন্ধে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগকে স্বাগত জানান তিনি।বিজিবির সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন রাষ্ট্রপতি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত