দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দিনাজপুরে দুই সন্তানসহ মায়ের মৃত্যু তদন্তে পুলিশ

গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

পূবাইলে কিশোরী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, স্বামী আটক

দেবহাটায় শামীম হত্যা: আদালতে ১৬৪ ধারায় প্রধান আসামির স্বীকারোক্তি

ধর্মীয় পরিচয়ে বৌদ্ধ:  ভক্তি ও বিশ্বাসের টানে বাড়ির আঙিনায় শারদীয় দুর্গাপূজা

১০ বছরে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, স্ত্রীকে হত্যার দায়ে আটক প্রবাসী স্বামী

স্বদেশ আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ / মাদ্রাসায় বার্ষিক কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

মাদারগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

মাদারগঞ্জে কিশোরী রুপসী হত্যা: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

কিশোরী রুপসী হত্যা কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কিশোরী রুপসী আক্তার (১৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুপসীর কথিত প্রেমিক  জিহাদ ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।জিহাদ চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি দক্ষিণপাড়া বাছেদ ওরফে আল মামুনের ছেলে।সোমবার ( ৩১ আগস্ট) রাত ১২ টা সময় জেলার মেলান্দহ - ইসলামপুর সীমান্তবর্তী এলাকা হারগিলা বাজার সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩১ আগস্ট) সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশিস রায়।  জিহাদ পেশায় একজন রাজমিস্ত্রী।  সে ছদ্মনাম ব্যবহার করে রুপসীর সাথে প্রেমের সম্পর্ক জড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) রাতে উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে রুপসী আক্তার বাড়ি থেকে কাপড়চোপড় নিয়ে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২৮ আগস্ট (শুক্রবার) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল হান্নানের একটি মোটরচালিত সেচপাম্পের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।’

আরও  পড়ুন, টাঙ্গাইলে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

নিহতের গলায় ওড়না পেঁচানো ছিল, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।ঘটনার পর থেকেই নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত প্রেমিক জিহাদ ওরফে  রাকিবকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং কিশোরী রূপসী আক্তারকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তিনি আরো জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কি না এবং পারিপার্শ্বিক বিষয় তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : হত্যাকাণ্ড রুপসী হত্যা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মাদারগঞ্জে কিশোরী রুপসী হত্যা: কথিত প্রেমিক রাকিব গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x